মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়া ঢাকা -চট্টগ্রামে মহাসড়কে অনেকটা ফাঁকা, সতর্ক অবস্থানে পুলিশ

গজারিয়া ঢাকা -চট্টগ্রামে মহাসড়কে অনেকটা ফাঁকা, সতর্ক অবস্থানে পুলিশ

শাহাদাত হোসেন সায়মনঃ 

রাজধানীতে বিএনপির সমাবেশ চলছে। আজ শনিবার সকাল থেকেই গজারিয়া  রাস্তাঘাট অনেকটা ফাঁকা। সড়কে যানবাহনের উপস্থিতি তেমন নেই। পথচারী ও যাত্রীর উপস্থিতিও কম। সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ সকালে বাউশিয়া পাখির মোড়, দরি বাউশিয়া, ভবেরচর বাস স্ট্যান্ড, আনারপুরা, ভাটেরচর ও জামালদী বাস স্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল তেমন নেই। বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।


এছাড়া বিএনপির কর্মসূচিকে কেন্দ্ৰ করে গজারিয়া  যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে গজারিয়া থানা পুলিশ।  অফিসগামী যাত্রী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা বাস না পেয়ে সকাল থেকে রিকশা, সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার করছেন।  অন্যদিনের তুলনায় অনেক কম। ফলে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস না থাকায় অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অফিসের উদ্দেশ্যে বের হয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও বাস পাননি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বাদল মিয়া । তিনি বলছিলেন, সড়কে বাসের সংকট। অফিসে যেতে হবে বলে তুলনামূলক বেশি ভাড়ায় সিএনজি নিতে হচ্ছে। উপায় তো নেই, অফিসে তো যেতেই হবে।

খুঁজুন