মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়া থেকে বাল্কহেড চুরি করে শ্যামপুরে বিক্রি, ৩০টন মালামাল-সহ আটক ৪

গজারিয়া থেকে বাল্কহেড চুরি করে শ্যামপুরে বিক্রি, ৩০টন মালামাল-সহ আটক ৪

খবর নিয়ে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামক একটি বালুবাহী বাল্কহেডের স্টাফগণ বাল্কহেড খরচ বাবদ নগদ টাকা ও প্রয়োজনীয় জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে বাল্কহেডের স্টাফগণ  উক্ত বালুবাহী বাল্কহেড চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়। 


গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এমন সংবাদ প্রাপ্ত হয়ে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলকে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অবগত করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ জোরদার অভিযান পরিচালনাসহ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অভিযান পরিচালনাকালে ৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.  নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল ও নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ ডিএমপি ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চোরচক্রের আরো তিনজন সহযোগীসহ শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০) সহ মোট চারজন আসামীকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে। অন্যান্য সহযোগীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে।

খুঁজুন