মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন

গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন

মুন্সিগন্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সেই সময়ে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরনের উদ্যোগ নেয়। 

প্রতি বছরের ন্যায় এবারেও সরকারি শীতবস্ত্র বিতরণ পাশাপাশি নিজ অর্থায়নে ব্যক্তি উদ্যোগে চরবাউশিয়া বড়কান্দি গ্রামে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 

রোববার ঘন কুয়াশার মধ্যে বাউশিয়া ইউনিয়নে চরবাউশিয়া বড়কান্দি গ্রামে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, সারা দেশের মতো গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ দুই শতাধিক মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জন প্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ বাউশিয়া ইউনিয়ন পরিষদ  জনগণের পাশে রয়েছে। 

তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বাউশিয়া বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। এসময় বাউশিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী আনোয়ার বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।


খুঁজুন