সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর গজারিয়ায় বসুন্ধরার শ্রমিকদের বোনাসের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ

গজারিয়ায় বসুন্ধরার শ্রমিকদের বোনাসের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ

 গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলার আনারপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কোম্পানির শ্রমিক'রা বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে।

রবিবার দুপুর ২ঘটিকায় ফ্যাক্টরী সংলগ্ন মহাসড়ক অবরোধ করে তাঁরা।

জানা যায়,কনভার্ট শাখা ইউনিট ৩ এর প্রায় ২হাজার শ্রমিকের ঈদ বোনাস,১৭ মাসের পাওনা ওভারটাইম বেতন না দেয়া সহ নানাভাবে শ্রমিকদের হয়রানির অভিযোগে তাঁরা এই অবরোধ করেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানান,দীর্ঘদিনের ওভারটাইমের টাকা না পেয়ে তাঁরা মানবেতর জীবন যাপণ করছেন।আন্দোলন করার জন্য একাধিক শ্রমিক চাকুরী হারানোর ভয়ে আছেন।

নজরুল ইসলাম নামে এক শ্রমিক জানান,আমাদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের সংগঠিত করার জন্য আমাদের ক'জনের দীর্ঘদিন যাবৎ প্রমোশন হচ্ছে না,নিজের জীবন নিয়েও শংকিত তিনি।

এ বিষয়ে বসুন্ধরা পেপার মিলস লিঃ(ইউ-৩)এর হেড অফ প্রজেক্ট ইঞ্জিঃমোঃআবুল হাসান বলেন, ধারাবাহিক বোনাস না দেওয়ার দাবি সত্য,এই মাসের বোনাস আজ'ই শ্রমিকদের মোবাইল একাউন্টে ট্রান্সপার করা হয়েছে।

রাস্তা অবরোধের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ বলেন,অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন,সেই সাথে অবরোধের কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল তা অল্পকিছু ক্ষনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।

সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী বলেন,দাবি আদায়ে মহাসড়ক অবরোধ কোন ভাবেই কাম্য না,আমরা অভিযুক্ত প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিব।

খুঁজুন