মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় দুটি ফিলিং স্টেশনে জরিমানা

গজারিয়ায় দুটি ফিলিং স্টেশনে জরিমানা

আল আমিন,গজারিয়া প্রতিনিধি: গজারিয়ায় অকটেন পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম ও বিএসটিআই,  ডিএমআই, প্রসিকিউশন (মেট্রোলজি) মোঃ কামরুল পলাশ এর নেতৃত্বে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করে গজারিয়া থানা পুলিশ।

ফিদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিটলার হাসান কে ৫০ হাজার ও মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশনের সিদ্দিকুর রহমান কে ২০ হাজার টাকা জরিমানা করে। 

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম  জানান, বিএসটিআই ও ডিএমআই সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে দুইটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে ফিদা ফিলিং স্টেশন অকটেন ইউনিটে ০৫ লিটার অকটেনের জায়গায় ৪৩০ মিলি লিটার তেল পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশন বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট দুটি মামলায় ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

খুঁজুন