মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটে ইফতার ও দোয়া মাহফিল

গজারিয়ায় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটে ইফতার ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার ২০ মার্চ পবিত্র মাহে রমাদানে ১৯তম দিনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের মিলনায়তন কক্ষে প্রতিষ্ঠানটির ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে জিস্ট পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মামুন শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন্দি দাখিল মাদ্রাসা সুপার মোঃ আঃ ছালাম, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ আঃ কালাম, ল্যান্ডোভারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আঃ জাব্বার, বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ ফজলুল হক নয়ন, বড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জি. নূর আলম হোসেন, ল্যান্ডোভারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাঈদ সরকার ।


অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে জিস্ট পলিটেকনিকের রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিলের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ মেহেদীর পিতা সানাউল্লাহ মিয়া, মানবিক ও সামাজিক নেতা বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান দেওয়ান হারুন-অর-রশীদ, গজারিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, এড়াছাও অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের দেশ পত্রিকার গজারিয়া প্রতিনিধি সাংবাদিক জুয়েল দেওয়ান, একাত্তর টিভি গজারিয়া প্রতিনিধি সায়মান শাহদত, দৈনিক সভ্যতার আলোর গজারিয়া প্রতিনিধি  আলমগীর হোসেন মিয়া, দৈনিক দেশ রূপান্তর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ।


মাহফিলে ইফতার পূর্বে জিস্ট পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিপিড়ীত জনগনে মুক্তি কামনায় এবং বিশ্ববাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট্য ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ এনামুল হোসেন খতিব ভাটেরচর বাজার জামে মসজিদ।

খুঁজুন