মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গজারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মানবতার সেবা নিয়ে অবিরত কাজ করে যাচ্ছে "মানুষ মানুষের জন্যে ছোটদের ফাউন্ডেশন"। ২০২০ সাল থেকে পথচলা অরাজনৈতিক  এই সংগঠনটি অসহায় দুস্তদের কল্যানে কাজ করে যাচ্ছে সবসময়। পাশাপাশি যুবকদেরকে মাদক ইভটিজিং ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দুরে রেখে কল্যানমুলক কাজ করতে উৎসাহিত করছে ছোটদের এই সংগঠনটি।মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দি  ইউনিয়নে

 ছোটদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী ও শীতার্ত মানুষের মাঝে  (৩০০) তিনশত কম্বল বিতরন করা হয়েছে।  বুধবার সকাল ১১ টায় বোরহান উদ্দিনের বাসভবনে অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন ভূইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূইয়া,নাসির উদ্দিন ভূইয়া জাহিদুজ্জামান জুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও দেওয়ান মোঃ হারুন অর রশীদ, মোহাম্মদ জুবায়ের। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক-ইফরাত আলম রিমন, সভাপতি ফুহাদ রহমান জিসান, সাধারণ সম্পাদক মিম বায়েজিদ রাব্বি, সিনিয়র সভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি ফয়সাল দেওয়ান, কোষাধ্যক্ষ জুয়েল মিয়াসহ সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম সাকিব। উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণের পূর্বে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনের সকল সদস্যদের সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের কার্যক্রম শেষে আলোচনা সভায় সকল বিত্তবানদের মানবিক কল্যানে আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটির পাশে থাকার উদাত্ত আহ্বান জানান উপস্থিত সকলে।

খুঁজুন