মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিজ আসনে চাপা পড়া চালককে উদ্ধার

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিজ আসনে চাপা পড়া চালককে উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল কর্মী। আজ সকাল আনুমানিক সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। 

পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী একটি পিকাপ ভ্যান দ্রুতগতিতে  মহাসড়কের ভাটেরচর এলাকা অতিক্রমের সময়  চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকাপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। 

এ সময় পিকাপ চালক সানি মিয়া তার আসনে আটকা পড়ে। আহত চালক সানি মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর গ্রামের আসু মিয়ার ছেলে।

খুঁজুন