রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন

গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

আজ ১৪ অক্টোবর শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটিতে নব সংযুক্ত কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে লাল ফিতা কেটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত উচ্চারনে মধ্য দিয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির কলেজ শাখায় একাদশ শ্রেনীতে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও কলেজ ড্রেস বিতরণ করা হয়। পরে উপস্থিত একাদশ শ্রেনীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীন বরণও করা হয়।

ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মামুনুর রশীদ এর সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার স্বনামধন্য প্রথিতযশা শিক্ষানুরাগী গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার।

এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গজারিয়া উপজেলার প্রবাদ পুরুষ মেজর মোঃ জসীম এর সুযোগ্য সন্তান মোঃ আসিফ জসীম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. সাহিদ মোহাম্মদ লিটন,গজারিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি মোশারফ হোসেন মিন্টু, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি লোকমান সরকার, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী নেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জি. মহিদুল হক মিশন।

এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার তার বক্তব্যে প্রতিষ্ঠানটির নতুন সংযুক্ত কলেজ শাখায় নব নিযুক্ত শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য সার্বিক সহযোগিতায় প্রতিশ্রুতি প্রদান করেন। সেই সাথে তিনি প্রতিষ্ঠানটির গুণগতমান উন্নয়নে দিক নির্দেশনামূলক ও প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর গঠনমূলক নানামূখী বক্তব্য আলোকপাত করেন। 

খুঁজুন