মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৯ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

৯কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দিসহ মোট ৮টি গ্রামে অন্তত ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইন দুটি খুঁজে বের করেন তারা। বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত একটি লাইন যার দৈর্ঘ্য আনুমানিক ৬ কিলোমিটার, তার মাধ্যমে প্রায় ৭ হাজারের মতো অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল।

অন্যদিকে বালুয়াকান্দি আতিকনগর থেকে বালুয়াকান্দি গ্রাম পর্যন্ত আরেকটি লাইন যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার, তার মাধ্যমে অন্তত ১ হাজার অবৈধ সংযোগ চালু ছিল। এই দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এখানে আরো উল্লেখ্য থাকে যে গজারিয়া প্রায় সব গ্রামে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, মোট কথায় হাজার হাজার অবৈধ লাইন রাবারের লুথপাইপের মাধ্যমে নেয়া হয়েছে ।

খুঁজুন