সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গজারিয়ায় সৌদি ফেরত তিন ছেলেকে আনতে গিয়ে মায়ের মৃত্যু, আহত ৫

গজারিয়ায় সৌদি ফেরত তিন ছেলেকে আনতে গিয়ে মায়ের মৃত্যু, আহত ৫

গজারিয়া প্রতিনিধিঃ 

গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় সৌদি ফেরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে দুখিনী মা আম্বিয়া বেগম এর প্রাণহানিসহ গাড়িতে থাকা ৫জন  যাত্রী আহত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে  ছয়টায় কুমিল্লা  বুড়িচং থেকে যাত্রা করে গজারিয়ার বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশন এর পূর্ব পাশে গাড়ি থামিয়ে অবস্থান করে একটি মাইক্রোবাস। একই সময়ে পিছন দিক থেকে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটে ।যাত্রী বহনকারী মাইক্রোবাসটি  ভাঙচুর সহ গাড়িতে থাকা ৫জন  যাত্রী আহত হয়। 

নিহত দুঃখিনি মা আম্বিয়া বেগম(৬০), কুমিল্লা জেলা বুড়িচং থানা কংশনগর এলাকার সুলতান আহমেদের স্ত্রী।  

আহতরা হলো  প্রবাসী সৌদি ফেরত দুলাল মিয়ার ছেলে সবুজ(২০ ), মেয়ে রিয়া মনি (১০), বাবা সুলতান আহমেদ,  গাড়িচালক ইউসুফ, অলি মিয়া,কাইয়ুম ও  খোরশেদ মিয়া । 

আহত সবুজ জানান, রাস্তার পাশে দোকান সংলগ্ন গাড়ি  থামিয়ে দাদা সুলতান আহমেদ গাড়ি থেকে নামেন ।এমন  সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার দাদী নিহত হন এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হয়। আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। বাকি তিনজনকেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভবেরচর হাই ওয়ে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান বিদেশ ফেরত যাত্রী আনার জন্য ঢাকামুখী একটি মাইক্রোবাস বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশন কাছাকাছি রাস্তার পাশে দাঁড়িয়ে  অবস্থায় করে। একই পথে  আসা ঢাকামুখী  সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় মাইক্রোবাস গাড়ি ভাংচুরসহ এক জনের প্রাণহানি ও যাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটে।  গাড়ি চালক পলাতক রয়েছে।দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক, এ বাপারে  মামলা হয়েছে।

খুঁজুন