রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা গ্রাফিতি ও দেয়ালচিত্রে বাকৃবি সেজেছে নতুন রূপে

গ্রাফিতি ও দেয়ালচিত্রে বাকৃবি সেজেছে নতুন রূপে

বাকৃবি প্রতিনিধি::


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দেয়ালগুলো গ্রাফিতি ও দেয়াললিখনের ছোঁয়ায় সেজেছে অপরূপ সৌন্দর্যে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে তৈরি করেছেন এসব দেয়ালচিত্র।

মঙ্গলবার (২০ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের  জব্বারের মোড়, ফ্যাকাল্টির করিডোর, কে.আর মার্কেট ও নদের পাড় সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় বিভিন্ন ধরনের গ্রাফিতি ও দেয়ালচিত্র আঁকছেন শিক্ষার্থীরা। প্রতিটি দেয়ালচিত্র বহন করছে ইতিহাস ও বিপ্লবের স্লোগান, বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প এবং আন্দোলন ও অভ্যুত্থানের গল্প। দেয়ালচিত্রে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান, আবু সাঈদের আত্মত্যাগের চিত্র, 'পানি লাগবে পানি ', হেলিকপ্টার থেকে গুলি করার দৃশ্য, স্বৈরাচারীদের নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 

এসময় বাকৃবির পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো রায়হান আবিদ বলেন, গত দুই মাসে ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার পতন, এ সময়টা তরুণ প্রজন্ম যেভাবে পার করেছে সে বিষয়গুলো দেওয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। দেয়াললিখনগুলো দেখে আমরা প্রতিনিয়ত সেই জুলাই মাসের ভয়ানক মুহূর্তগুলো বেশি বেশি স্মরণে রাখতে পারবো এবং একইসাথে বিজয়ের স্মৃতিগুলোও স্মরণে রাখতে পারবো। 

শুধু শিক্ষার্থী নয় নানান শ্রেণীপেশার মানুষজন এসব গ্রাফিতির প্রশংসা করেছেন।

খুঁজুন