রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় হলি আর্টিজান হামলার ছয় বছর

হলি আর্টিজান হামলার ছয় বছর

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে ইতিহাসের অন্যতম জঘন্য জঙ্গি হামলার ছয় বছর আজ। ভয়াবহ ওই হামলায় ১৭ বিদেশিসহ প্রাণ যায় ২২ জনের। এই দিনে নৃশংস হত্যাযজ্ঞ ও প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মিদশার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে।

২০১৬ সালের ১ জুলাই রাতে যেন নরক নেমে এসেছিল হলি আর্টিজান বেকারিতে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা করে ৫ শিক্ষার্থী। জিম্মি হন দেশি-বিদেশিরা।

কয়েকবার প্রস্তুতি নেওয়ার পরও স্পর্শকাতর বিবেচনায় ওই রাতের বদলে পরদিন সকালে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের পরিচালিত ‍‍‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয় জিম্মিদশার। নিহত হয় ৫ হামলাকারী।

ঘটনার পরই গ্রেপ্তার হয় হামলায় জড়িত অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় বেশ কয়েকজন। ২০১৯ সালের ২৭ নভেম্বর এ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত।

খুঁজুন