রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা হোয়াইট হাউস বিতর্ক প্রতিযোগিতা সেরা বিতার্কিক বাংলাদেশী শিক্ষার্থী রাকিব

হোয়াইট হাউস বিতর্ক প্রতিযোগিতা সেরা বিতার্কিক বাংলাদেশী শিক্ষার্থী রাকিব

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)

হোয়াইট হাউসে মার্কিন সরকার কর্তৃক আয়োজীত সংসদীয় বিতর্কে অতিতের সকল রেকর্ড ভেঙ্গে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশী শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান। তিনি মেধায় মার্কিনীসহ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৭৩ দেশের প্রতিযোগীদের রীতিমত অবাক করে দিয়ে হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করে নিয়েছেন। শাহ মুহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

‘বিশ্বের ভবিষ্যত নেতাদের খোঁজা’ শীর্ষক ‘হোয়াইট হাউজ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ গত ২৭ ফেব্রুয়ারী থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মার্কিন সরকার কর্তৃক আয়োজিত সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতায় এবছর সারা বিশ্বের ৭৩ দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করে। তারা খুব উদ্যমী হয়েই ইভেন্টে অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতার ফলাফল গত ১৭ মার্চ  হোয়াইট হাউসে প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর একটি ব্রিটিশ পার্লামেন্টারি বা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করে থাকেন।

এতে চ্যাম্পিয়ান হয়েছে রাশিয়ান ফেডারেশন, ১ম রানার আপ হয়েছে কিংডম অফ নেদারল্যান্ডস, ২য় রানার আপ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালের সেরা বক্তা হল্যান্ড লোপ মিশিগান (রাশিয়ান ফেডারেশন)।

টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছে শাহ মুহাম্মদ রাকিব হাসান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ)। আগামী মঙ্গলবার (২৮শে মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটন হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি থাকবেন জেফ জায়েন্টস। তবে পাসপোর্ট না থাকায় রাকিব সরাসরি পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না।

উল্লেখ্য, শাহ মুহাম্মদ রাকিব হাসান টানা ১৪৪টি বিতর্কে জিতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছেন এবং হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছেন। এর আগে সর্বশেষ রেকর্ড করেছিলেন লুই অ্যান্ডারসন। তিনি টানা ১৩৯ বিতর্কে জয়লাভ করেছিলেন।

১৭ বছর বয়সী শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রংপুর শহরের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন রাকিব। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে। তার বাবা শাহ মোঃ আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোছাঃ রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

ইতিপূর্বে রাকিব জাতীয় যুব পার্লামেট-২০২২ ১ম রানার আপ জাতীয় বিতর্ক-২০১৯ বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ ২০২২ রংপুর মহানগর পর্যায় প্রথম (সেরা মধাবী), ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ইউনাইটট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড-২০২২, স্পেশাল মেনশন এওয়ার্ড নটর ডেম কলেজ মডেল ইউনাইটট নেশনস-২০২৩ ভারবাল মেনশন এওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়ছে। 

খুঁজুন