সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক হরমুজ প্রণালী খুলে দিলো ইরান, তেলের দামে ধস

হরমুজ প্রণালী খুলে দিলো ইরান, তেলের দামে ধস

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে ধস নেমেছে। কয়েক মিনিটের ব্যবধানে তেলের দাম ১১ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৭১ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। উভয় ক্ষেত্রেই এই দর গত ১১ মার্চের পর থেকে সর্বনিম্ন।

সুইস ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো এই পরিস্থিতি সম্পর্কে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে উত্তেজনা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যতক্ষণ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। এখন আমাদের এটাও দেখতে হবে যে প্রণালী অতিক্রমকারী ট্যাংকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কি না।

যদিও শুক্রবার সেশনের শুরুতেই তেলের দাম কমে গিয়েছিল, কারণ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠক এবং লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি বিনিয়োগকারীদের মনে আশার আলো দেখিয়েছে- দীর্ঘস্থায়ী এই অস্থিরতা হয়তো শেষের পথে।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড পরিমাণে—প্রায় ৫০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যায়, যা সংঘাত শুরুর আগে ছিল ৭০ ডলারের নিচে। তবে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনায় সম্প্রতি তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামে।

খুঁজুন