মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম স্বপন(৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) দুপুর দেড় টার সময়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি ইউপি সদস্য মোঃ মাশকুর রহমান নিশ্চিত করেছেন।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ রুবেল গাজী জানান,  সোমবার রাত দেড়টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম স্বপন। ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) দুপুর দেড় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও ২ কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। 

খুঁজুন