রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ



নিজস্ব প্রতিবেদক:


এক হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।



বুধবার (৩ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘এক হাজার গুণ বেশি ফি নিয়ে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিজস্ব ক্যাম্পাস তৈরি করছে না। ক্যাম্পাস না করে উদ্যোক্তারা পকেটে করে টাকা নিয়ে যাবে, সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না।’


এসময় ডিএনসিসির নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষামন্ত্রী।


সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রকাশ পাওয়া নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, এতে নেতিবাচক কিছু দেখতে নারাজ তিনি।

খুঁজুন