মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী মজলুম গাজা বাসীদের সমর্থনে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭(এপ্রিল) যোহরের নামাজ শেষে উপজেলা কাচারী মাঠ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে মাওলানা আমির হামজার সভাপতিত্বে, শহরের জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী কাচারী মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মঈনুদ্দিন মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র নেতা নাইম ইসলাম প্রমুখ। বক্তারা ইসরাইলি বাহিনীর দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদ জানায়। একই সাথে ফিলিস্তিন ও গাজা বাসীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম দেশগুলোকে এক হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান করেন। পরে মাওলানা জোবায়ের আলম ফিলিস্তিনিদের স্মরণে দোয়া পরিচালনা করেন।

পথসভা শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ সহ পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

খুঁজুন