সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর ইটনায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৮ ম শ্রেণির ছাত্রের মৃত্যু

ইটনায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৮ ম শ্রেণির ছাত্রের মৃত্যু

মুজাহিদ সরকার ঃ

খালে গোসল করতে নেমে ৮ ম শ্রেণি পড়ুয়া নৌশাদ(১৪) আহমেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইটনা সদরের মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দীঘির পাড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে। 

নৌশাদের বাবা জানায়, সকাল সারে দশটার দিকে নৌশাদ গোসল করতে পার্শ্ববর্তী স্কুল সংলগ্ন খালের সিড়িঘাটে গোসল করতে যায়, গোসল করতে সিড়িঘাট থেকে খালে লাফ দিলে সে আর পানির উপর ভেসে না উঠলে তার সাথের সহপাঠীরা চিৎকার করে বলতে থাকে নৌশাদ পানিতে লাফ দেওয়ার পর এখনো ভাসছে না, চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পানিতে নেমে নওশাদকে খোজাখুজি করতে থাকে। খোজাখুজির একপর্যায়ে বেলা সারে এগারোটার দিকে দিকে খালের পানিতে নৌশাদের নিথর দেহ খুঁজে পায়। তাকে ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

নৌশাদ রাজেন্দ্র আশালতা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলো। সে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে গোসল করতে গিয়েছিলো। 

নৌশাদ ইটনা সদরের মধ্যগ্রাম আলগাপাড়ার নয়ন মিয়ার(৩৫) ছেলে। নৌশাদের মৃত লাশ বাড়িতে নিয়ে আসলে তার আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নৌশাদের মৃত্যুর খবর পেয়ে তার স্কুলের সহপাঠীরা নৌশাদদের বাড়িতে এসে তাদের সহপাঠীর লাশ দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। নৌশাদের মৃত্যুতে তার স্কুল কর্তৃপক্ষ শোক জানিয়ে এ দিনের অষ্টম ও সপ্তম শ্রেণির পরিক্ষা স্থগিত করেছে।

খুঁজুন