রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ইটনায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন

ইটনায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা, কিশোরগঞ্জ

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগান'কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রথম বারের মতো শিক্ষক দিবস -২০২২ উদযাপন হয়েছে। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ইটনা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সদরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই দিবস পালিত হয়। তখন উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষক দিবসে সকল শিক্ষকদের সম্মানের সাথে বিনম্র শ্রদ্ধায় জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা রয়েছে। আমরা চাই শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর হক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর এই মেরুদন্ড গড়ার কারিগর শিক্ষক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকার শিক্ষকদের কে সম্মান প্রদর্শন করার জন্য আজকে সারা দেশে এক সাথে শিক্ষক দিবস পালিত করার নির্দেশ দিয়েছেন। সমাজে একমাত্র শিক্ষকদে সর্বশ্রেষ্ঠ আসন। তিনি আরও বলেন, হাতে গোনা কয়েকজন শিক্ষকের জন্য যেন সকল শিক্ষকদের বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, শিক্ষকদের সম্মান টা তাদের কে ধরে রাখতে হবে। আমি একজন শিক্ষক ছিলাম এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিন্তু আমি শিক্ষক পরিচয় দিতে পছন্দ করি এবং গর্ববোধ করি।

খুঁজুন