মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ইউএনও রোমানা আফরোজ বনাম শীর্তাত মানুষের শরীরে গড়ম কাপড়

ইউএনও রোমানা আফরোজ বনাম শীর্তাত মানুষের শরীরে গড়ম কাপড়

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় মানবিক ইউএনও রোমানা আফরোজ তীব্রশীতে শীর্তাত মানুষের শরীরে তুলে দিচ্ছেন গড়ম কাপড়।

নওগাঁয় কয়েক দিন ধরেই চলমান শৈত্য প্রবাহে দরিদ্র, ছিন্নমুল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের যখন যুবুথুবু অবস্থায়, ঠিক সে সময়-ই   শির্তাতদের শীত নিবারণের জন্য গড়ম কাপড় নিয়েএগিয়ে এলেন নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ। তিনি বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হতদরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাসরত এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের শরীরে জড়িয়ে দিয়েছেন শীত নিবারনে গড়ম কাপড়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের হাতে শীত নিবারণের গড়ম কাপর, জামা পেয়ে নারী-পুরুষ ও শিশুরা আনন্দ প্রকাশ করেন। 

বুধবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ নজিপুর ইউনিয়নের সুলতানপুর ভুঁইয়া পাড়া, পাটিচরা ইউনিয়নের পাটিচরা ও ছালিগ্রাম গ্রামে গিয়ে ৫ শত শীর্তাত নারী-পুরুষ ও শিশুর মাঝে শীত নিবারণের জন্য গড়ম মোটা কাপড় বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, নজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ঘোষনগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য এর আগেও রোমানা আফরোজ রাতের আঁধারে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ৫শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, এলাকার শীতার্ত মানুষকে সুরক্ষা দেওয়া সকলের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে শীর্তাত আরো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে 

খুঁজুন