রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত ইউনুসের বিরুদ্ধে কোন মামলা নিচ্ছেনা আদালত

ইউনুসের বিরুদ্ধে কোন মামলা নিচ্ছেনা আদালত

বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাধর রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আদালত সেসব মামলা গ্রহণ করেছে, তদন্ত হয়েছে, বিচারও হয়েছে। কিন্তু মব-জঙ্গি শাসিত সরকারের বর্গী ইউনূস ও তাঁর সহযোগীদের ক্ষেত্রে যেন এক ভিন্ন বাস্তবতা দেখা যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে করা কোনো আবেদনই আদালতে টিকছে না; প্রাথমিক পর্যায়েই খারিজ হয়ে যাচ্ছে।

এটি কি নিছক আইনি বিষয়, নাকি এর পেছনে কোনো অদৃশ্য প্রভাব কাজ করছে? মামলা গ্রহণ মানেই কাউকে দোষী সাব্যস্ত করা নয়। আদালতের দায়িত্ব হলো অভিযোগের মেরিট আছে কি না তা যাচাই করা এবং প্রয়োজন হলে তদন্তের সুযোগ দেওয়া। বিশেষ করে জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনায় মানুষের প্রশ্ন থাকলে, সেই প্রশ্নের উত্তর আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খোঁজা উচিত। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত পরিবার, নাগরিক বা জনপ্রতিনিধিরা দায় নির্ধারণের দাবি তোলেন, তাহলে অন্তত সেই অভিযোগগুলো তদন্তের মুখ দেখুক। অভিযোগ সত্য হলে দায়ীদের জবাবদিহি করতে হবে, আর ভিত্তিহীন হলে তা আইনের মাধ্যমেই প্রমাণিত হবে। কিন্তু তদন্তের পথই যদি শুরুতেই বন্ধ করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়। বর্তমান পরিস্থিতিতে জনমনে নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে।

ইউনূস বাহিনীকে ঘিরে নেওয়া এই অবস্থান কি কেবল একটি আইনি সিদ্ধান্ত, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমীকরণও কাজ করছে? বিশেষ করে গত বছরের ১৩ জুন লন্ডনের পার্ক লেনের ডোরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বহুল আলোচিত বৈঠকের পর থেকে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। সত্য যা-ই হোক, আইনের শাসনের স্বার্থে জনগণ অন্তত সমান মানদণ্ডের প্রয়োগ দেখতে চায়।

খুঁজুন