মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা ধবংস,২০ লাখ টাকা জরিমানা

ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা ধবংস,২০ লাখ টাকা জরিমানা

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার) :

আজ ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর মালিকানাধীন মেসার্স খান ব্রিক্স নামক একটি অবৈধ  ইট ভাটা চিমনিসহ গুড়িয়ে দেয়া হয় এবং লাইসেন্স বিহীন ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সহযোগিতায় ছিল ধামরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ এবং বন বিভাগ।  অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

খুঁজুন