রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

মোঃ তৌফিকুল ইসলাম : নোবিপ্রবি প্রতিনিধি 

নেদারল্যান্ডসের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বায়ু দূষণ, বায়ু দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি এবং বিশেষ করে ট্রাফিক পুলিশের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় বায়ু দূষণ প্রতিরোধে গবেষণাভিত্তিক কার্যক্রম, তথ্য বিনিময় ও ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন গ্লোবাল হেলথ অ্যান্ড এক্সপোসোম ও প্ল্যানেটারি হেলথ রিসার্চ গ্রুপের ইউএমটি ইউট্রিচের সিনিয়র রিসার্চার, সাটা-আর্থ লিয়াজোঁন (ইসি/ইরাসমাস প্লাস) প্রকল্পের প্রজেক্ট লিডার এবং ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ডসহ তার গবেষক দল।

এ গবেষণা উদ্যোগে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এবং বায়ু পর্যবেক্ষণ ও পরিবেশগত গবেষণায় সহযোগিতা করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বায়ু দূষণ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে প্ল্যানেটারি হেলথ, জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করেন।

এরই ধারাবাহিকতায় ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরে নোয়াখালীর নাইস গেস্ট হাউজের কনফারেন্স কক্ষে “প্ল্যানেটারি হেলথ এডুকেশন ফর ক্লাইমেট-ভালনারেবল কমিউনিটি” শীর্ষক প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ (Training of Trainers–ToT) শীর্ষক প্রশিক্ষণে অংশ নেন। উক্ত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ড এবং নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

এ প্রশিক্ষণে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত দূষণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্ল্যানেটারি হেলথ শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

খুঁজুন