মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর জালসা উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জালসা উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাইয়ে জালসা উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স্কুলের খেলার মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জালসা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা’র সভাপতিত্বে ও গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান কাদের মোল্লার উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

১৬টি ইভেন্টে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল আকর্ষণীয় ১৬০০ মিটার দৌড় এবং শিক্ষক ও অভিভাবক সদস্যদের জন্য “দিনের সৌভাগ্যবান “।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম গার্ণেল, গাংগুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শাহিনুর ইসলাম, গাংগুটিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজান সহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেয়া হয়।

খুঁজুন