রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন।

উপাচার্য পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস এবং কেন্দ্র পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ পাক। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পারে, আমরা সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

পরীক্ষা পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন ও উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষে খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

খুঁজুন