রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় জাতীয় ঈদগাহ মাঠে ডেপুটি স্পিকারের জানাজা অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহ মাঠে ডেপুটি স্পিকারের জানাজা অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহ মাঠে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আনা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তার মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়।

একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। গাইবান্ধায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক স্ট্যাটের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা যান ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া (১৫ এপ্রিল ১৯৪৬ - ২২ জুলাই ২০২২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ২৪ জানুয়ারি ২০১৪ থেকে ২২ জুলাই ২০২২ পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের সর্বশেষ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

খুঁজুন