রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ • এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা • নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ • বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী • ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’ • হ‌ুমায়ূন পড়লে বাংলা আর ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত • নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার • ‘শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার’ • যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
বিনোদন জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী ছবিতে ‘০০৭’ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত অডিশন সম্পন্ন করেছেন পাঁচ ব্রিটিশ তারকা। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। ডেডলাইনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের সঙ্গে এ তালিকায় শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট। গত মার্চ মাস থেকে ২৬তম জেমস বন্ড সিনেমার জন্য নতুন অভিনেতা খোঁজার এই প্রক্রিয়া শুরু হয়েছিল। কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ডের সাথে আগস্টে প্রথম দফার অডিশন শেষে সেপ্টেম্বর মাসে সম্ভাব্য অভিনেতাদের তালিকা ছোট করা হয়।

অক্টোবরের শুরুতে চূড়ান্ত অডিশন হওয়ার কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে তা পিছিয়ে মাসের শেষের দিকে সম্পন্ন হয়। ড্যানিয়েল ক্রেগের দীর্ঘ ১৫ বছরের বন্ড-অধ্যায় শেষে এ চরিত্রে নতুন কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক রয়েছে নির্মাতাপক্ষ। চূড়ান্ত তালিকায় থাকা রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট দুজনেরই বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। রবার্ট প্যাটিনসন ডিসি স্টুডিওর ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে। অন্যদিকে, নিকোলাস হল্ট ডিসির ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন এবং ছিলেন ‘এক্স-মেন’ প্রিক্যুয়েল ট্রিলজিতেও।

প্যাটিনসনের ক্ষেত্রে একটি বড় সুবিধা হিসেবে কাজ করছে যে তিনি নতুন বন্ড সিনেমার পরিচালক ডেনিস ভিলন্যুভের আসন্ন সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’-তেও অভিনয় করছেন। ফলে জেমস বন্ড হওয়ার এই প্রতিযোগিতায় তিনি কিছুটা এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্যাটিনসন ও হল্ট ছাড়াও ত্রিশোর্ধ্ব বেশ কয়েকজন ব্রিটিশ অভিনেতার নাম শোনা যাচ্ছে এই দৌড়ে, যার মধ্যে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন অন্যতম। ভ্যারাইটির তথ্যমতে, পপ তারকা হ্যারি স্টাইলসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং থিও জেমসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নব্বইয়ের দশকের জনপ্রিয় বন্ড তারকা পিয়ার্স ব্রসনান নতুন বন্ড হিসেবে ক্যালাম টার্নারের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, অভিনেতা গ্যারি ওল্ডম্যান তাঁর সহশিল্পী জ্যাক লোডেনকে এই চরিত্রে দেখতে চাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে, বিশেষ করে থ্যাংকসগিভিং ডের আগেই নতুন জেমস বন্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে কাস্টিংয়ের এই চূড়ান্ত গুঞ্জন বা প্রক্রিয়া নিয়ে আমাজনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন