রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন

জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন

লিখন সরকার : জবি প্রতিনিধি

শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা। এবছর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটে মোট ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭১ জন শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। তবে পরে সময়সীমা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছেন।

গত বছর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছরও একক ভর্তি পরীক্ষাই অনুষ্ঠিত হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, কুমিল্লা ও খুলনায়—ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গত বছর বহুনির্বাচনি ও লিখিত উভয় ধরনের পরীক্ষা থাকলেও এবার লিখিত পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

খুঁজুন