মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি শিশু নিখোঁজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি শিশু নিখোঁজ

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর নলছিটির গৌড়িপাশা অংশে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায় দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিল শিশু রায়হান মল্লিক। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুটি নদীর পানিতে তলিয়ে যায়। এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ  আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট শিশুটির সন্ধানে কাজ করছে সকাল থেকে । এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি শিশুটির।

খুঁজুন