মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ঝালকাঠিতেও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মা নামাজ শেষে  কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ , সদস্য সচিব রাইয়ান বিন কামাল,যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ফেরদৌস ইফতিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায়। উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে মাগুরায় বোনের বাড়িতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়। ৮ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।

খুঁজুন