জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে করণীয় বিষয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
জেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাদক পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না কেন, এর পেছনের কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তথাকথিত ‘গডফাদার’দের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে হবে।
তিনি মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) এম এম মেহেদী হাসান, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আককাস সিকদার এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. হাফিজুর রহমানসহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে করণীয় বিষয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মাদক পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না কেন, এর পেছনের কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া
হয়। পাশাপাশি মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তথাকথিত ‘গডফাদার’দের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। তিনি মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব
সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) এম এম মেহেদী হাসান, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আককাস সিকদার এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. হাফিজুর রহমানসহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত