মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে এক অটোরিকশার চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে এক অটোরিকশার চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোরিকশার চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফ আলী।  অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম বরেনন, ‘মিজান আমার গাড়ি ভাড়ায় চালাত। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার মরদেহ দেখে। পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে। ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন