মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে এলজিইডি হিসাবরক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে এলজিইডি হিসাবরক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি এবং উৎকোচ দাবির প্রতিবাদে স্থানীয় ঠিকাদাররা মানববন্ধন করেছেন। আজ ৫ মার্চ বুধবার দুপুরে ঝালকাঠি এলজিইডি দপ্তরের সামনে স্থানীয় ঠিকাদারদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, ঠিকাদার আরিফ হাওলাদার, হিরু, মো. শামীম, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম রানা, রুবেল খান, তৌহিদ হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ ও মাসুম খলিফাসহ আরো অনেকে।  মানববন্ধনে অংশগ্রহণকারী ঠিকাদাররা সাইফুল ইসলামের দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

তার জানান, সাইফুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাজাপুর উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান না করে বদলির আদেশ স্থগিত করেছেন। তারা হুশিয়ারি দেন যে, সাইফুল ইসলাম যদি পুনঃরায় ঝালকাঠি এলজিইডিতে ফিরে আসেন, তবে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

খুঁজুন