ঝালকাঠিতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আজ প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত ঝালকাঠি সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি সদর উপজেলার জামে মসজিদ পুকুর চত্বরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক বলেন, উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির মাধ্যমে মানুষের আমিষের চাহিদা পূরণে জেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, রাজস্ব খাতের আওতায় প্রতিবছর প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ বছর জেলার ৩৬টি জলাশয়ে মোট ৩৩ দশমিক ৩৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে বুধবার ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ফলে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
ঝালকাঠিতে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত
ঝালকাঠিতে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত
ঝালকাঠিতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আজ প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত ঝালকাঠি সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঝালকাঠি সদর উপজেলার জামে মসজিদ পুকুর চত্বরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির মাধ্যমে মানুষের আমিষের চাহিদা
পূরণে জেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, রাজস্ব খাতের আওতায় প্রতিবছর প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ বছর জেলার ৩৬টি জলাশয়ে মোট ৩৩ দশমিক ৩৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে বুধবার ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন, মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত
উদ্যোগের ফলে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত