মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত মেক্সিকোর হাসপাতালে চিকিৎসকদের মধ্যে সালমোনেলা সংক্রমণের প্রাদুর্ভাব শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি শিশুর পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা কিশোরী ধর্ষণের মামলায় যুবক আটক পার্বত্য চট্টগ্রামে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ ইউনেস্কোর বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ
দেশের খবর ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

জেলার কোটচাঁদপুরে আজ সকালে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাসটি। ফলে বাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলের দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দুরপাল্লার একটি বাস নুর ইসলামকে

পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাসস’কে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘাতক বাস ও চালককে শনাক্ত করার কাজ আমরা শুরু করেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খুঁজুন