রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর জমি দখল চেষ্টা ও নির্বাচনী অফিস ভাঙচুর: বিএনপি নেতা গ্রেপ্তার

জমি দখল চেষ্টা ও নির্বাচনী অফিস ভাঙচুর: বিএনপি নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা এবং একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল আলিম (৪৮), যিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম, তার ভাই আব্দুল হকসহ আরও ৩–৪ জন সহযোগী মিলে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগে বলা হয়েছে, জমিটি নিয়ে রফিকের সঙ্গে মৃত আব্দুল মান্নানের পূর্বে বিরোধ থাকলেও বিষয়টি ২০২২ সালের ২২ অক্টোবর আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। আদালত ৭ শতাংশ জমির মালিকানা ও দখল রফিকের অনুকূলে প্রদান করেন। প্রায় ৪০ বছর ধরে জমিটি রফিকের দখলে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে আব্দুল আলিম তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন এবং তার ভাই, মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিসেও ভাঙচুর চালান।

ঘটনার পর রফিক থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খুঁজুন