রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা জয়পুরহাট সরকারি কলেজে কর্তৃপক্ষের শর্ত মেনে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা

জয়পুরহাট সরকারি কলেজে কর্তৃপক্ষের শর্ত মেনে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::



রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কোটা সংস্কার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশে শর্ত দিয়ে দিল কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুলাই) শর্ত দিয়ে কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই শর্ত অনুযায়ী পরিচয়পত্র অথবা কলেজের ভর্তি ফরম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অদ্য ১৩ জুলাই তারিখ হতে কলেজের আইনশৃঙ্খলা ও সাধারণ নিয়ম অনুযায়ী কলেজ পরিচয়পত্র (আইডি কার্ড) অথবা কলেজ ভর্তি ফরম ছাড়া কেউ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, কলেজের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পরিচয়পত্র ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতো। এতে অন্যকোনো কলেজের শিক্ষার্থী বা বহিরাগতরাও সহজেই কলেজে প্রবেশ করতে পারতো। এদিকে দেশে কোটা সংস্কার আন্দোলন করছে শিক্ষার্থীরা। সেই প্রভাব এখনও জয়পুরহাটে পড়েনি। কোনো শিক্ষার্থী এখনও কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্যাম্পাস বা সড়কে নামেননি। তবে যেকোনো সময় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে পারে এমন আশঙ্কায় রয়েছে কলেজ কর্তৃপক্ষের।

জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রবেশ করবে বাধা নেই। কোটা সংস্কার অন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন। এখন এই কলেজের শিক্ষার্থীরা যদি সেই আন্দোলন করে তাহলে এখানে কোনো বহিরাগত যেন এসে বিশৃঙ্খলা করতে না পারে এই কারনে শর্ত মেনে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুঁজুন