মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কাছিমারচর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

কাছিমারচর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি :


জামালপুরের ইসলামপুর উপজেলার কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষের অপসারণের দাবিতে বুধবার দুপুরে কলেজ মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। কলেজ মাঠে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আতাউর রহমান,মোসাব্বের রহমান, মাহফুজ আহম্মেদ,আবদুল বাসেদ, শামীম মিয়া,তোফাজ্জল হক,বাবুল মিয়া ও সামছুল হক প্রমূখ।  

মানববন্ধনে মোসাব্বের রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন আমার সহোদর বড় ভাই। তিনি আমাকে কলেজে চাকুরি দেওয়ার কথা বলে কলেজের নামে আমার কাছ থেকে জমি নেন। জমি নেওয়ার পর আমার যোগ্যতা থাকা সত্বেও চাকুরি না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। তিনি আমার সাথে প্রতারণা করেছেন। তিনি আরো বলেন,এই কলেজে পড়াশোনা একেবারেই হয়না। প্রতিদিন বেলা ১২ দিকেই কলেজ বন্ধ করে শিক্ষকরা চলে যান। তাই অধ্যক্ষের বিচার চাই,তার অপসারণ চাই। 

আতাউর রহমান বলেন, কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ। নানা অনিয়মের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে অযোগ্য লোককে নিয়োগ দিয়েছেন। এলাকাবাসী অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। 

এ ব্যাপারে কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলায়মান হোসেন জানান,পারিবারিক কলহের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পারিবারিক বিরোধের কারনেই বহিরাগত কিছু লোক এনে কটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।

খুঁজুন