সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শ্রীনগর উপজেলা দুটি গ্রাম

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শ্রীনগর উপজেলা দুটি গ্রাম

শ্রীনগর সংবাদদাতাঃ

গতকাল মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শ্রীনগর উপজেলার বেশ কয়েকটি গ্রামে লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি গাছপালা। জেলার শ্রীনগর উপজেলার  কোলাপাড়া ইউনিয়ন ফুলকচি ও কাদুরগাও গ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তান্ডব একাধিক বাড়ী ঘর, মুরগির খামার ভেংগে অনেক আহত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায় ২৫ থেকে ৩০ টি ঘর কাল বৈশাখী ঝরের তাণ্ডবে ভেঙে যায় এর মধ্যে মুরগির খামার রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি কোলাপাড়া ইউনিয়ন এর ৫ নাম্বার  ওয়ার্ডে।

৫ নং ওয়ার্ডের মেম্বার মাহবুব শাহ জানান রাত দুটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় ।  ঝড়ের তান্ডবে থেকে প্রায়৩০ টি ঘর ভেঙে পড়ে চাল উড়িয়া যায় এর মধ্যে দুটি খামার রয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কালবৈশাখীর তাণ্ডব এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই আমাদের লোকজন অ্যাসেসমেন্ট এর জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে কি পরিমান এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদের জানা নেই। তাৎক্ষণিকভাবে  সহযোগিতা বলতে খাদ্য সহযোগিতা ছাড়া কিছু দিতে পারব না। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে নগদ অর্থ ও টিন  দেওয়া যেতে দেওয়া হবে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত কত ডাক্তার বলেন হাসপাতালে প্রায় ১১ জন ভর্তি রয়েছে। আরো অনেকে  প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক চলে গেছে।

খুঁজুন