সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কালিগঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার পর শিশুর মরদেহ উদ্ধার

কালিগঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার পর শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, 

মানিকগঞ্জের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে নিখোঁজের দুই ঘন্টা পর রোহান রহমান (০৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে ।

শুক্রবার বেলা দেড়টার দিকে কালীগঙ্গা নদীতে তল্লাশী করে দমকল কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে গিযে নিখোঁজ হয় শিশু রোহান। 

 নিহত রোহান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার প্রবাল হোসেনের ছেলে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাঁনে আলম জানান, কয়েকজন শিশুর সঙ্গে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে শিশু রোহান নিখোঁজ হয় । স্থানীয়রা খোঁজাখুজি করেও তার কোন হদিস পায়নি। পরে খবর পেয়ে মনিকগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা নদীতে তল্লাশি চালায়। এরই মধ্যে শিবালয় স্টোশনের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টার পর দুপুর দেড়টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এরপর শিশুর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

এদিকে শিশুর মৃত্যুর খবরে পশ্চিম দাশড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

খুঁজুন