মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কাপ্তাই হ্রদের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান শুরু

কাপ্তাই হ্রদের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান শুরু

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি :

কাপ্তাই হ্রদের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে রাঙ্গামাটি

জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের

নির্দেশে ৩১ জানুয়ারী মঙ্গহলবার দুপুরে শহরের আসামবস্তী এলাকা থেকে

উচ্ছেদ অভিযান শুরু করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা

বিনতে আমিন। শহরের আসামবস্তী ব্রাহ্মণটিলা, আসামবস্তী ব্রীজ সংলগ্ন

কাপ্তাই হ্রদ দখল করে গড়ে উঠা অবৈধ বাজারের দোকান পাঠ উচ্ছেদ অভিযান

করেন।অভিযানে ব্রাহ্মণটিলা এলাকায় ৩ টি কাচাঘর, ও নির্মাণাধীন একটি ভবন ভেঙ্গে

দেয়। পরে আসামবস্তী ব্রীজ এলাকা অভিযান পরিচালনা শুরু করে ৪ টি দোকান

ভাঙ্গার পর স্থানীয় ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার অনুরোধ করলে আজ রাত

পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া প্রশাসন। আগামী সকাল ১০ টায় আবারো উচ্ছেদ

অভিযান শুরু হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিলবোর্ড স্থাপন করেছে রাঙ্গামাটি

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বিল

বোর্ডে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নির্দিশনা দেয়া হয়। নির্দেশনায়

বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য

সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়রকৃত রিট পিটিশন নং-১১৮৮৫/২০২২ এর

বিগত ১৭/১০/২০২২ খ্রিস্টাব্দের নোটিশের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য

জেলায় অবস্থিত কাপ্তাই লেকের সকল প্রকার অবৈধ ভবন/স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হলো

খুঁজুন