সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর কেরাণীগঞ্জ ও শোয়ারি ঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

কেরাণীগঞ্জ ও শোয়ারি ঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

ঢাকার কেরাণীগঞ্জ ও শোয়ারি ঘাটে পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।

আজ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‎ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় কোস্টগার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়।

এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় কভার্ড ভ্যান চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে কভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, ঢাকার চকবাজার থানাধীন শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় একইদিন  সকাল সাড়ে ৬টায় কোস্টগার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। 

এ সময়, কারখানা মালিকরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন