মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু

খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত শনিবার খাবারে বিষক্রিয়ায় আওয়ামী লীগের দুই নেতাসহ এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এঘটনায় গুরুতর অসুস্থ প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তফা জানান, শনিবার রাতে ঘনিষ্ট একজনের বাসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন দাওয়াত খেতে যান। বাড়ি ফেরার পথে সবাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনসহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস, ভ্যানচালক শাহজাহান মিয়া ও চা বিক্রেতা লিটন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। 

খুঁজুন