খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সিআইডি’র ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। রূপসা নৌ-পুলিশ মরদেহের আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।
রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। এরআগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাকিব নিখোঁজ ছিলেন। তার স্বজন এনামুল হক লাশ শনাক্ত করেন।
অন্যদিকে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে।
ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ বাসস’কে জানান, ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পরিবার জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
খুলনায় ট্রলার ডুবিসহ পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় ট্রলার ডুবিসহ পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সিআইডি’র ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের মরদেহ
উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। রূপসা নৌ-পুলিশ মরদেহের আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। এরআগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাকিব নিখোঁজ ছিলেন। তার স্বজন এনামুল হক লাশ শনাক্ত করেন। অন্যদিকে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে একজনের মরদেহ পড়ে
থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে। ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ বাসস’কে জানান, ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত