সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে ; বন্যার আশংকা

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে ; বন্যার আশংকা

শেখ শামীমঃ অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ১২ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর  দিয়ে  প্রবাহিত হচ্ছে। আজ  শনিবার কলমাকান্দায় ৪০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে উপজেলা কৃষি বিভাগ।

সম্প্রতি অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী গনেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও মহেষখলা নদী  পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উব্দাখালী নদী। এতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি । টানাবৃষ্টি ও পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে কলমাকান্দা উপজেলায় বন্যা  আশংকা করছে এলাকাবাসী । 

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন সাংবাদিকদের বলেন  , আজ শনিবার কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর  দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত  । আজ শনিবার রাতে যদি অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন । 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন , অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২০০ হেক্টর এর মতো বোরো পাকা ধান নিমজ্জিত আছে। আশা করছি এখন যদি আবহাওয়া ভালো থাকে দু,একদিনের ভিতরে কৃষকেরা ক্ষতি পুষিয়ে নিতে পারেবন।

খুঁজুন