মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কমলনগরে মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা

কমলনগরে মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা

আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের কমলনগরে মাছঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের সদস্য পদ থেকে হেলাল উদ্দিন নামে এক নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার  (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

হেলাল কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, হেলাল সাহেবের হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। তিনি যুবদল নেতা পরিচয়ে জোরপূর্বক মাতাব্বরহাট মাছঘাটের বাক্স দখল করেন। এছাড়া তার বিরুদ্ধে জেলে-আড়তদারদের কাছে চাঁদা দাবি ও হয়রানি করার অভিযোগ রয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বহিস্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধ কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে হেলালকে দলের সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন তাকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

বহিস্কৃত যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, কি কারণে আমাকে বহিস্কার করা হয়েছে তা আমার জনা নেই। জেলা নেতারা কোথায় আমার ত্রুটি বিচ্যুতি পেয়েছেন তাও কিছু জানি না।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলালকে বহিস্কার করা হয়েছে।ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। বহিস্কৃতদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।


খুঁজুন