সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কমতে শুরু করেছে তিস্তার পানি অপরিবর্তিত ধরলা বন্যা পরিস্থিতি

কমতে শুরু করেছে তিস্তার পানি অপরিবর্তিত ধরলা বন্যা পরিস্থিতি

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ

লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার নিচে থাকলেও মাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 

সংবাদ প্রচারের পর জেলা প্রশাসন শুক্রবার বিকাল থেকে মাঠে কাজ করছে। লালমনিরহাটে কোন বন্যা হয়নি এমন তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর। পরে বন্যা সংক্রান্ত সংবাদ একাত্তর টেলিভিশনে প্রচার হওয়ার পর শুক্রবার বিকেল থেকে নদী তীরবর্তী এলাকায় কাজ শুরু করেন জেলা প্রশাসনের লোকজন। তাদের সরকারি জরিপ অনুপাতে এ পর্যন্ত ১৫৫০০ পরিবার পানিবন্দি হয়েছে মর্মে জানানো হয় । 

তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ধরলা সহ রত্নাই সানিয়াজান এসকল নদীতে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। ধরলা বন্যানিয়ন্ত্রণ বালুর বাঁধে দেখা দিয়েছে ধ্বস। এসকল বন্যার্তদের জন্য প্রাথমিক পর্যায়ে ১শ ৫০  মেট্রিক টন চাল, শিশু খাদ্য সহ শুকনো খাবার বাবদ ৮ লাখ ৭৫  হাজার এবং গো খাদ্য বাবদ ৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত বানভাসিদের মাঝে সরকারি বরাদ্দ পৌঁছায়নি।

খুঁজুন