রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কোচিং সেন্টার এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনও নিবন্ধনের আওতায় আনবে সরকার। কোচিং সেন্টার এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় আনবে সরকার। এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।

 কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মত পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে। আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখাতে হবে।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।  

খুঁজুন