মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর কোষ্টগার্ড মোংলা কর্তৃক ইয়াবা সহ মাদক কারবারি আটক

কোষ্টগার্ড মোংলা কর্তৃক ইয়াবা সহ মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি :

কোষ্টগার্ড পশ্চিম জোন(মোংলা)'র একটি আভিযানিক দল ১৮৭ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারীকে আটক করেছে। কোষ্টগার্ড জোনাল কমান্ডার এর পক্ষে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান (বিএন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারী রবিবার রাত ৯ টার দিকে কোষ্টগার্ড বেইস (মোংলা)র একটি আভিযানিক দল মোংলা থানাধীন পিকনিক কর্নার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়ে খুলনা কাষ্টম ঘাট এলাকার মোঃ মাসুদ শেখ নামক এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশিকালে তার কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটরসাইকেল সহ তাকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহনের জন্য জব্দকৃত, ইয়াবা ও মোটরসাইকেল সহ তাকে মোংলা থানায় হস্তান্তর করে।

খুঁজুন